ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ার মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত এমপি জামাল

কাঁঠালিয়ার মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত এমপি জামাল


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬


কাঁঠালিয়ার মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের  শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত এমপি জামাল
ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার ঐহিত্যবাহী মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষার্থীদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন ১২৫ ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ ও বিএনপি কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
তিনি আজ সোমবার (১৭ আগষ্ট) দুপুরে উপজেলার এ বিদ্যাপিটে আসেন। বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ সময় শিক্ষার্থীরা রাস্তায় দাড়িয়েছিলেন। কলেজ গেটে পৌছালে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে কলেজ মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রফিকুল ইসলাম জামাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষায় এখন ছেলেদের চেয়ে মেয়েরা অনেকটা এগিয়ে। ছেলেরা বেশির ভাগই মোবাইলে আশক্ত। রাস্তায় কালভার্টে বসে ছেলেরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে।

এসময় মেয়েরা ঘরে বসে পড়াশুনা করে, ফলে প্রশাসনের বড় বড় অবস্থানে এখন মেয়েরা। তোমরা মনস্বিতা কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে, বিসিএসে অংশ নিয়ে অফিসার হয়ে দেশ ও জনগণের সেবা করবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক প্রশাসনের বড় কিছু হতে হলে সবাইকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমরা পড়াশুনা করে মা-বাবার এবং দেশের মূখ উজ্জল করবে, এটা আমার প্রত্যাশা। শিক্ষক শিক্ষার্থীদের সাথে কথা বলে এবং কলেজের পরিবেশ দেখে বিষণ খুশি প্রধান অতিথি। তিনি আবার এ শিক্ষা প্রতিষ্ঠানের আসার আগ্রহ প্রকাশ করেন।
সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ একেএম কামরুজ্জামান। এসময় তার সাথে ছিলেন থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হানসহ প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় লোকজন।

এন/ এন

বাংলাদেশ সময়: ০:১২:২৩   ১১৯ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ