ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
![]()
ঠাকুরগাঁও: পীরগঞ্জে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পীরগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে অধিদপ্তরের বাস্তবায়নাধীন ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় পৌর অডিটরিয়ামে এই কর্মশালা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জনস্বাস্থ্য অধিদপ্তরের
সহকারী প্রকৌশলী এইচ এম শাহীন, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার বাবুল আকতার, পৌর নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন। কর্মশালায় স্থানীয় প্রশাসন, পৌরসভার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় পৌর এলাকায় আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে কঠিন ও মানববর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া পৌরবাসীর জন্য নিরাপদ সুপেয় পানির সরবরাহ অব্যাহত রাখা এবং পানি সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ০:১৫:৩৮ ২ বার পঠিত | ● কর্মশালা ● পীরগঞ্জ