ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু


বাসু দেব রায়,ডিমলা (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

নীলফামারী: ডিমলায তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার(১৭ আগষ্ট) সকাল ১০টায় উপজেলার নাউতারা ইউনিয়নের দক্ষিণ কাকড়া গ্রামে সেচ ক্যানেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু হলেন- নাউতারা ইউনিয়নের দক্ষিণ কাকড়া গ্রামের আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার (১২) ও একই ইউনিয়নের নিজ পাড়া (সোনামনির ডাঙ্গা) গ্রামের সেলিমের মেয়ে মিনহা আক্তার (৪)। তারা সম্পর্কে খালা ভাগ্নি।

পরিবার ও এলাকাবাসি সুত্রে জানা যায়,ঘটনার সময় তারা দুজনে সেচ ক্যানেলে গোসল করতে যায়।এ সময় সেচ ক্যানেলের পানিতে মিনহা ডুবে গেলে তার খালা পাখি আক্তার তাকে উদ্ধার করতে পানিতে নামলে সেও পানিতে ডুবে যায়। তাদের চিৎকারে পথচারী এক ব্যক্তি দেখতে পেয়ে সেও চিৎকার করলে আশ-পাশের ব্যক্তিরা ছুটে এসে তাদের উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, তিস্তা ক্যানেলে পানির গভীরতা ও ¯্রােত সম্পর্কে অনেকেই সচেতন না থাকায় মাঝেমধ্যেই দূঘর্টনা ঘটে।

এবিষয় ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৯:১৭   ৮৮ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ