ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জের সরকারী কবরস্থানের দুটি গাছ কেটে বিক্রির অভিযোগ

নবীগঞ্জের সরকারী কবরস্থানের দুটি গাছ কেটে বিক্রির অভিযোগ


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬


নবীগঞ্জের সরকারী কবরস্থানের দুটি গাছ কেটে বিক্রির অভিযোগ
হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের সরকারী পুরনো কবরস্থানের বিশাল দুটি গাছ কেটে অন্যত্র করে বিক্রি করে দিয়েছে প্রভাবশালী। এনিয়ে এলাকার উত্তেজনা বিরাজ করছে।
এবিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা নিকট লিখিত অভিযোগ দিয়েছেন এলাইছ মিয়া ও চুনু মিয়া নামে দুইজন।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দরবেশপুর গ্রামের পূর্ব পাশে অবস্থিত দরগাবাড়ি সরকারী কবরস্থানের একটি বিশাল বড় রেন্ট্রি গাছ ও ১টি জারুল গাছ কেটে বিক্রি করেছেন। যার বাজার মুল্য ৪০/৫০ হাজার টাকা হবে। গ্রামের কাউকে না জানিয়ে প্রভাব কাটিয়ে গাছ দুটি কেটে বিক্রি করেন দরবেশপুর গ্রামের মৃত হাজী মসরব উল্লার পুত্র মোঃ দুদু মিয়া।
তাকে এলাকাবাসী জিজ্ঞেস করলে তিনি উল্টো ক্ষুব্ধ হন। এ নিয়ে কবরস্থানে লাশ দাফনকারীর আত্বীয় স্বজনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অবশেষে নিরুপায় হয়ে তার প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর কাছে গত ১৬ আগষ্ট লিখিত অভিযোগ দায়ের করেন দরবেশপুর গ্রামের মৃত আসরব উল্লার পুত্র মোঃ এলাইছ মিয়া ও মৃত নফিজ উল্লার পুত্র মোঃ চুনু মিয়া

এব্যাপারে অভিযুক্ত দুদু মিয়ার কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এবিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার সুলতানা জেরিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন- অভিযোগ পেয়েছি। তদন্ত করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২৪:০৬   ৮৫ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ