ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬


‎ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

‎কুষ্টিয়া: ভেড়ামারায় পরিবেশ আইন অমান্য করে গড়ে ওঠা একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

‎১৭ আগস্ট (সোমবার) উপজেলার দশমাইল এলাকায় পরিচালিত এই মোবাইল কোর্টে ইটভাটার কিলন গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

‎পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার দশমাইল নামক স্থানে সম্পূর্ণ অবৈধভাবে ‘আর এন বি ব্রিকস’ নামের ইটভাটাটি স্থাপন করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে স্কেভেটর (ভেকু) দিয়ে অবৈধ ইটভাটাটির কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া আগামী ১ (এক) সপ্তাহের মধ্যে ইটভাটার চিমনী নিজ দায়িত্বে ভেঙে ফেলার শর্তে মালিকপক্ষের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

‎অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান। প্রধান প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ এমদাদুল হক এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাসার।

‎মোবাইল কোর্ট পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় কুষ্টিয়া জেলা পুলিশ এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরিবেশ দূষণ রোধে জেলাজুড়ে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৪৩:২৯   ৭৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ