ঢাকা    শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক দশমিনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জলাবদ্ধতা নিরসন করে দিলো যুবদল নেতা

জলাবদ্ধতা নিরসন করে দিলো যুবদল নেতা


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬


 জলাবদ্ধতা নিরসন করে দিলো যুবদল নেতা

ভোলা: দীর্ঘ বছর ধরে জলাবদ্ধতায় শতশত হেক্টর জমির ফসলের ক্ষতির পাশাপাশি জলাবদ্ধতায় গ্রামবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধান করে দিলেন যুবদলের সাবেক সভাপতি আতিক ওসমানি। চরফ্যাসন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নে দীর্ঘবছর ধরে শতশত কৃষকের জলাবদ্ধতার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়। আর এ সমস্যার সমাধানে নিজের অর্থায়নে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে গভীর পাইপ স্থাপন করে শত হেক্টর ফসলি জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন স্থানীয় এই নেতা।

জানা গেছে,আসন্ন নির্বাচনকে ঘিরে এ যুব নেতা এখন ওসমানগঞ্জ ইউনিয়নের রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি মাদক ইভটিজিং ও সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মডেল ইউনিয়ন গঠনে সামাজিকভাবে প্রচারণা চালাচ্ছেন। কৃষক শ্রমিক জেলে ও মাঝি মাল্লাসহ খেটে খাওয়া মেহনতী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ইতিমধ্যে তিনি চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং রাস্তাঘাটের উন্নয়নের প্রচারণায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন। তিনি দীর্ঘদিন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। আতিক ওসমানি বলেন, রাজনীতি মানে মানুষের জন্য রাজনীতি। কিন্তু আমরা দেখেছি, অনেকে প্রতিশ্রুতির ফুলঝুড়ি ছড়িয়ে ক্ষমতায় গিয়ে নিজের পকেট, নিজের পরিবার আর নিজের আত্মীয়-স্বজন নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। গরিবের কষ্টের কথা তারা ভুলে যায়। তাই নিজ উদ্যোগে আমি এলাকার কৃষকের পাশে থাকার চেষ্টা করছি।

তিনি দৃঢ় কণ্ঠে আরও বলেন, আমার মুখে যা বলি, বুকে তা লালন করি। আমার প্রতিটি কথা,প্রতিটি স্বপ্ন শুধু আমার এলাকার মাটি ও মানুষের জন্য। আমি সম্পদ গড়তে আসিনি, মানুষের আস্থা অর্জন করতে এসেছি। জনগণের ভালোবাসা, জনগণের দোয়া আর জনগণের অস্তিত্বকে সমুন্নত রাখাই আমার রাজনীতির মূলমন্ত্র। ভোটারদের ভালোবাসা ও আল্লাহর রহমত নিয়ে আমি কথা দিচ্ছি ওসমানগঞ্জ ইউনিয়নকে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও কর্মসংস্থানে উপজেলার অন্যতম একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়বো। এসেছি সেবা করার সুযোগ চাইতে। হারি বা জিতি আপনাদের সন্তানের মতো,আপনাদের ভাইয়ের মতো আমাকে পাশে পাবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:০৮:০১   ৯৬ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা
কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন
দশমিনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংদের হামলা



আর্কাইভ