ঢাকা    শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক দশমিনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা

পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬


 পবিপ্রবির লেকের মাছ পেলেন হলের শিক্ষার্থীরা

পটুয়াখালী: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসের লেকে চাষ করা মাছ এবার উঠল শিক্ষার্থীদের পাতে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেকে চাষ করা তেলাপিয়া, রুই, কাতলা ও পাঙ্গাস মাছ ধরে প্রথমবারের মতো আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার,১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদর সামনে এই মাছগুলো ভাগ করে দেওয়া হয় শিক্ষার্থীদের বিভিন্ন হলে।

এ উদ্যোগে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের প্রায় তিন হাজার শিক্ষার্থী। তাদের ভাষ্য, প্রতিদিন ক্যাম্পাসের লেকে যে মাছগুলো চোখের সামনে দেখেছেন, এবার সেই মাছই খাওয়ার সুযোগ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন উদ্যোগ এবারই প্রথম।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পবিপ্রবি ক্যাম্পাসের বিভিন্ন লেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছে। এ বছর সেই মাছ আহরণ করে শিক্ষার্থীদের খাবারের জন্য পাঁচটি আবাসিক হলে পাঠানো হয়। এর মধ্যে ছেলেদের তিনটি হল শহীদ জিয়াউর রহমান হল, বিজয়-২৪ হল ও এম কেরামত আলী হল। মেয়েদের দুটি হল রাবেয়া বসরী হল ও কবি সুফিয়া কামাল হল।

এসব হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় তিন হাজার শিক্ষার্থী আবাসিক সুবিধা নিয়ে পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব লেকের মাছ তাদের মধ্যে বিতরণ করায় শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

কৃষি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাইজুল বলেন, বিশ্ববিদ্যালয়ের লেকে মাছ চাষ হতে দেখেছেন তারা। কিন্তু সেই মাছ যে একদিন নিজেদের খাবারের অংশ হবে তা কখনো ভাবেননি। আরেক শিক্ষার্থী সুমাইয়া বলেন, ‘প্রতিদিন চোখের সামনে যে মাছগুলোকে লেকে দেখেছি, সেই মাছ এবার আমরা খেতে পারছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের জন্য বিনামূল্যে মাছ পাঠিয়েছে এতে আমরা সত্যিই আনন্দিত। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও আপন করে তোলে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হেমায়েত জাহান বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত মালিক শিক্ষার্থীরা এই বার্তাটিই আমরা দিতে চাই। শুধু মুখে বললেই হবে না, কাজের মাধ্যমেও সেটি প্রমাণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের লেকে চাষ করা মাছ শিক্ষার্থীদের জন্য ধরে তাদের আবাসিক হলগুলোতে পাঠিয়ে দেওয়া সেই ভাবনারই একটি অংশ।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা অনুভব করুক, এটি তাদেরই বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের সম্পদ ও সুযোগ-সুবিধার সুফল পাওয়ার অধিকার তাদের রয়েছে। শিক্ষার্থীদের আনন্দ, কল্যাণ ও ভালো থাকাকে গুরুত্ব দিয়েই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু কথায় নয়, কাজের মাধ্যমেই প্রমাণ করতে চাই এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের নিয়েই।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৭:১৩   ১০১ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা
কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন
দশমিনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংদের হামলা



আর্কাইভ