ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি

জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি


রায়হান উদ্দিন সুমন, হবিগঞ্জ ( সিলেট )
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬


 জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হবিগঞ্জ: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও ত্বরান্বিত ও কার্যকর করার লক্ষ্যে সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮আগস্ট) হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের বাস্তবায়নাধীন “টেকনিক্যাল সাপোর্ট ফর সিআরভিএস সিস্টেম ইম্প্রভমেন্ট ইন বাাংলাদেশ” শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মী-এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইটাল স্ট্র্যাটেজিসের কান্ট্রি কোঅর্ডিনেটর মো. নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান এবং যুগ্মসচিব মো. ফিরোজ আহমেদ। কর্মশালায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
প্রধান অতিথির বক্তব্যে ফারাহ শাম্মী এনডিসি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয় ও রাষ্ট্রীয় তথ্য ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি। সঠিক ও সময়মতো জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা গেলে নাগরিক সেবা প্রদান আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর হবে। তিনি সিআরভিএস ব্যবস্থার সুষ্ঠু বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে জনগণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাঠপর্যায়ে সেবার মান উন্নত করতে হবে। কোনো নাগরিক যাতে নিবন্ধন সেবা গ্রহণে অযথা হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কর্মশালায় জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ এবং তা নিরসনে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সিআরভিএস ব্যবস্থার কার্যকর বাস্তবায়নের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার বৃদ্ধি, তথ্যের নির্ভুলতা নিশ্চিত এবং নিবন্ধন কার্যক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:৫৪   ১১৮ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ