ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬


 চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

ভোলা: চরফ্যাসনে শিক্ষার্থীদের মধ্যে মৎস্যসম্পদ বিষয়ে সচেতনতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তর, চরফ্যাসন এবং পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর যৌথ উদ্যোগে চরফ্যাসন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চরফ্যাসন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসনের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মো. খলিলুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফডিএ-এর কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাওন শীল।
কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মৎস্যসম্পদ, মাছের প্রজনন ও সংরক্ষণ, মৎস্য চাষ, জীববৈচিত্র্য এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদানসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে শিক্ষার্থীদের মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে চরফ্যাসনে আয়োজিত কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২০:০৯   ৯৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ