ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫


আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

বরিশাল: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে গতিশীল ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের কেজি স্কুল মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল ইসলাম জুয়েল’র সভাপতিত্বে আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আ.রাজ্জাক ফকির’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সহ-সাধারন সম্পাদক গোলাম মোর্শেদ রাসেল। কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক(ভারপ্রাপ্ত) নিজামুর রহমান নিজাম।

বিশেষ অতিথি যুগ্ন-আহবায়ক আনোয়ার হোসেন টিটু, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি, যুগ্ন-আহবায়ক হাফিজুর রহমান সোহাগ, সদস্য মোস্তাফিজুর রহমান সুজন, কাওছার হোসেন রহিম, ও আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মোঃ কামরুল ইসলাম হাওলাদার, মোঃ আবু সাইদ, মোঃ সোহাগ শাহ, মোঃ শাহাদাত বিশ্বাসসহ প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৫:৪৬   ৭৩৯ বার পঠিত  |