ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের জরিমানা

কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের জরিমানা


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫


কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের জরিমানা

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার গুতুরা বাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মো. গোলাপ হোসেন নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

বুধবার (২৮ আগস্ট ) সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় আসামি মো. গোলাপ হোসেনকে দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গুতুরা বাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করে মোবাইল কোর্টে হাজির করা হলে আদালত এ রায় প্রদান করেন।

স্থানীয় সচেতন মহল বলছে, অবৈধ বালু উত্তোলনের কারণে নদী-খাল ও ফসলি জমি হুমকির মুখে পড়ছে। এতে পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন তারা।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:১৪:৩৮   ৪৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ