ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
ভোলা: চরফ্যাসনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে রুহুল আমিন গংদের বিরুদ্ধে। এসময় আবুল হাসনাত গংদের পাঁচ নারীসহ ৭জনকে আহত করেন প্রতিপক্ষ রুহুল আমিন গংরা। আহতরা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (২৭ আগস্ট) লিপি বেগম বাদী হয়ে প্রতিপক্ষ রুহুল আমিন গংদের ১১জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে বৃহস্পতিবার ২৬ অক্টোবর উপজেলার ওমরপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আবুল হাসনাতের অভিযোগ, তাদের ওয়ারিশী জমি প্রতিপক্ষ রুহুল আমিন গংদের নামে দিয়ারা জরিপের সময় ৫৩ শতাংশ জমি রেকর্ড হয়ে যায়। প্রিন্ট খতিয়ান বের হওয়ার পর তারা জানতে পেরে আদালতে রেকর্ড সংশোধনের মামলা দায়ের করেন। প্রতিপক্ষ যাতে ওই সম্পত্তি দখল নিতে না পারে তার জন্য উচ্চ আদালত থেকে একটি নিষেধাজ্ঞা নিয়ে আসেন হাসনাত গংরা।
তবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা রুহুল আমিন গংরা মঙ্গলবার সম্পত্তি দখল নিতে আবুল হাসনাত গংদের শাহারিয়ার রহমান, মিনারা, লিমা, নজরুল, খালেদা, মমতাজ ও আবুল হাসনাতকে ব্যাপক মারধর করে গুরুত্বর আহত করে। আহতরা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন। হামলায় অংশ নেন, রুহুল আমিন, হেলাল উদ্দিন, কবির, কামাল, সবুজ, তামিম, হাসান, ফরিদা, নাজমা, কহিনুর ও পারভীন বেগম। এসময় আবুল হাসনাত গংদের একটি মোটরসাইকেল ভাঙচুর ও কয়েক লাখ টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় লিপি বেগম বাদী হয়ে প্রতিপক্ষ রুহুল আমিন গংদের ১১জনকে আসামী করে চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রতিপক্ষ রুহুল আমিন গংরা জানান, সুপারী পারাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে।
চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আফ/আর
বাংলাদেশ সময়: ২৩:১২:৪৮ ৮৭৫ বার পঠিত | ● চরফ্যাশন ● ভোলা ● উচ্চ আদালত