![]()
ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবদুল মালেক খানের মেঝ ছেলে মশিউর রহমান মিন্টু (৪২) দীর্ঘ দিনধরে সৌদী আরবে বসবাস করছেন। বিদেশে থেকেও তিনি একটি মামলার আসামী হয়েছেন। তার নামে ওই মামলায় ওয়ারেন্ট এবং মালামাল ক্রোকের আদেশ হয়েছে।
পুলিশ গত শুক্রবার (২৯ আগষ্ট) আদালতের আদেশে পুলিশ তার বাড়ীতে মালামাল ক্রোকের জন্য আসে। বাড়ীতে গিয়ে পুলিশ জানতে পারে মিন্টু দীর্ঘ ১৮ বছর ধরে দেশের বাহিরে, তার কোন ঘর এবং মালামাল নেই। পরে পুলিশ চলে যায়।
মশিউর রহমান মিন্টু আজ শনিবার (৩০ আগষ্ট) দুপুরে মুঠোফোনে সাংবাদিকদের জানান, ২০০৭ সালে তিনি সৌদি আরবে যান। সেই থেকে এখন পর্যন্ত সেখানে তার অবস্থান। ২০১৭ সালের ২ মে তার পিতা সাবেক চেয়ারম্যান আবদুল মালেক খান মারা যান, তখনও তিনি দেশে আসেননি। অথচ কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে ২০২১ সালে অর্থ আতœশাতের একটি মামলা হয়। (মামলা নং-সিআর ২৬৩) ওই মামলায় তাকে ৩নং আসামী করা হয়।
মামলাটি করেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা সদরের মৃত্যু হাদিসুর রহমানের ছেলে মঈনুল হাছান শিপন নামের এক ব্যক্তি। মিন্টু ছাড়াও মামলায় তার মা-ভাইবোনসহ ৬জনকে আসামী করা হয়। মালামাল ক্রোকের জন্য বাড়ীতে পুলিশ আসে।
এতে তার মানসম্মান ক্ষুন্ন ও পরিবারের লোকজন হয়রানীর শিকার হচ্ছেন। তিনি সাংবাদিকদের মাধ্যমে আদালতের কাছে ন্যায় বিচার দাবী করেন। মামলার ১নং আসামী সাজেদা বেগম শিউলী জানান, মামলার বাদী মাইনুল ইসলাম তার স্বামী। তারা স্বপরিবারে কুমিল্লায় বসবাস করতো।
২০২১ সালে মারধর করে তাকে বাড়ীতে পাঠিয়ে দেয় তার স্বামী। এ ঘটনায় শিপনের বিরুদ্ধে ঝালকাঠি কোর্টে মামলা করেন শিউলী। এতে ক্ষিপ্ত হয়ে শিউলীকে তালাক পাঠায় এবং কুমিল্লা কোর্টে একটি মিথ্যা মামলা করে শিপন। মিন্টু দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছে। তাকেও এ মামলায় আসামী করা হয়। মামলার বাদী
মঈনুল ইসলাম শিপন জানান, ১৯৯৭ সালে তাদের বিয়ে হয়। তাদের সংসারে ৪সন্তান রয়েছে। তার স্ত্রী বিভিন্ন সময় ভাইদের বিদেশ ও ব্যবসার জন্য ৬ লক্ষ টাকা ধার নেয় ও সর্বশেষ ২০২১ সালে সারে ৭ ভড়ি স্বর্নালংকার নিয়ে চলে শিউলী। এনিয়ে একটি মামলা করেন তিনি।
থানার ওসি মংচেনলা জানান, মিন্টুর নামে ওয়ারেন্ট এবং মালামাল ক্রোকের আদেশ থাকায় তার বাড়ীতে পুলিশ গিয়েছিল।
আর/ এন
বাংলাদেশ সময়: ২০:১৩:১৫ ১৩০ বার পঠিত | ● কাঁঠালিয়া ● প্রবাসী ● মামলা