ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে গণঅধিকার পরিষদের সভাপতির ওপর হামলার প্রতিবাদ

বাউফলে গণঅধিকার পরিষদের সভাপতির ওপর হামলার প্রতিবাদ


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫


বাউফলে গণঅধিকার পরিষদের সভাপতির ওপর হামলার প্রতিবাদ

পটুয়াখালী:ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ বাউফল উপজেলা শাখা।

শনিবার বিকালে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ ব্রিজ সংলগ্ন নিজ কার্যালয়ে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নিজ কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’ ইত্যাদি শ্লোগান দেয়। অবিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।
মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন বিনা উসকানিতে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে প্রশাসনের লোকজন হামলা চালিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ বাউফল উপজেলা শাখার আহবায়ক মো. হাবিবুর রহমান, সদস্য সচিব শাকিল আহম্মেদ ও যুবপরিষদের সাংগঠনিক সম্পাদক মো. হাসান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৩:৩১   ১৭৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ