ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » মধুমতীতে মিলছেনা ইলিশ, জেলে পরিবারে দুর্দিন

মধুমতীতে মিলছেনা ইলিশ, জেলে পরিবারে দুর্দিন


কামরুল হাসান , মহম্মদপুর ( মাগুরা )
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫


মধুমতীতে মিলছেনা ইলিশ, জেলে পরিবারে দুর্দিন

মাগুরা:শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম। মধুমতী পাড়ের জেলেরা তাই এখন ব্যস্ত সময় পার করছেন। বিকেল বেলায় নদী পাড়ে গিয়ে দাড়ালে দেখা যায় নদীর বুকে শত শত পালতোলা সারিবদ্ধ নৌকা ইলিশ মাছ ধরতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু এ বছর জেলেদের সকল চেষ্টায় যেন বৃথা। কারন ভরা মৌসুমে মধুমতীতে ইলিশের দেখা মিলছে না। তাই চরম হতাশায় দিনাতিপাত করছেন মধুমতি পাড়ের অসংখ্য জেলে পরিবার।
খোঁজ নিয়ে জানা গেছে, মহম্মদপুরের মধুমতী নদী পাড়ের শতাধিক জেলে পরিবার শ্রাবণ মাসের শুরুতে পথ চেয়ে থাকে ইলিশ মাছ ধরার আশায়। সারা বছর অন্য পেশায় ঝুকে থাকা জেলে পরিবারের অধিকাংশ মানুষ এ সময় বিভিন্ন এনজিও থেকে ঋন গ্রহন অথবা মহাজনের কাছ থেকে দাদনের টাকা নিয়ে নতুন করে নৌকা ও জাল সংগ্রহ করে ইলিশ ধরার প্রতিযোগিতায় নেমে পড়ে। জীবন ও জীবিকার তাগিদে বেঁচে থাকার প্রাণপণ লড়াইয়ে এ বছর তারা পরাজিত।

কারন ভাদ্র মাসের মধ্যভাগেও ইলিশ মাছ ধরা পড়ছে না তাদের জালে। অথচ বিগত মৌসুমে তারা বেশ ইলিশ ধরতে পেরেছে। গত বছরের উপার্জন দিয়ে পরিবার-পরিজন নিয়ে বেশ ভালই দিন যাপন করে আসছিলেন তারা।
ধুপুড়িয়া গ্রামের পরিতোষ মালো জানায়, সারা দিন নদীতে জাল ফেলে মাত্র ২ টা ইলিশ পেয়েছি। তাও আকারে তেমন বড় নয়। জাল নৌকা আর ৩ জন জেলের জন্য ২ টা ইলিশ ধরা আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। পরিমল মালো জানায়, ৪ জন জেলে নিয়ে তাদের সারা দিনের উপার্জন মাত্র ৩ টা ইলিশ।
তবে জেলে পরিবার গুলো এখনো আশা ছাড়েনি। শনিবার বিকেলে নদী পাড়ে

সরজমিন পরিদর্শনে গেলে কয়েক জন জেলে জানান, নদীতে স্রোত কম থাকায় জালে মাছ ধরা পড়ছে না। নদীতে পানি বৃদ্ধি ও স্রোত বাড়লে জালে মাছ ধরা পড়বে বলে তারা আশা করছেন। আর এ স্বপ্ন নিয়েই নদী পাড়ের অনেক জেলে এখনো রাত জেঁগে জাল বুনে যাচ্ছেন ইলিশ ধরার আশায়। কিন্তু সেই প্রত্যাশার প্রাপ্তি তাদের ভাগ্যে জুটবে কিনা তা তারা জানেন না।
মহম্মদপুর উপজেলা মৎস অফিস ইলিশের এই অকালের পেছনে দুটো কারণ চিহ্নিত করেছেন। একটি প্রাকৃতিক অন্যটি মানব সৃষ্ট কারন। প্রাকৃতিক কারনের মধ্যে রয়েছে আবহাওয়া বদল। বৃষ্টি পাতের পরিমান কমে যাওয়ায় নদীতে ইলিশের পরিমান কমে গেছে। তাছাড়া নদী গর্ভে পলি জমে নদীর গভীরতা ও নাব্যতা কমে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। আর মানব সৃষ্ট কারনের মধ্যে অন্যতম হলো নির্বিচারে ঝাটকা ধরা।

কিন্তু স্থানীয় অভিজ্ঞ মহলের ধারণা টা অন্যরকম। তারা মনে করছেন পদ্মায় ইলিশের পরিমান কমে যাওয়ায় মধুমতীতে ইলিশ ধরা পড়ছে না। কারন পদ্মার শাখা নদী মধুমতী।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৬:২৬   ৩৬৮ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ