ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৩০ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগর ধরমন্ডলে ফ্রি ডেন্টাল ক্যাম্প

নাসিরনগর ধরমন্ডলে ফ্রি ডেন্টাল ক্যাম্প


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫


নাসিরনগর ধরমন্ডলে ফ্রি ডেন্টাল ক্যাম্প

ব্রাহ্মণবাড়ীয়া:“সুস্থ দাঁত সুস্থ জীবন “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডলে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার( ৩০ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা ধরমন্ডল ইউনিয়নে কাউসার চৌধুরী মডেল একাডেমির দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ উপলক্ষে এবং দাঁতের সাধারণ চেকআপ, দাঁতের পরিচর্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে, রোটারিয়ান ডাঃ সাফওয়ান নাবিল পি এইচ এফ এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ধরমন্ডল কাউসার চৌধুরী মডেল একাডেমী প্রাঙ্গণে রহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ফ্রি ডেন্টাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণ বাড়ীয়া জেলা ডেন্টাল সার্জন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণ বাড়ীয়া জেলা সহ-সভাপতি ডাঃ মেজবাহ উদ্দিন চৌধুরী, রোটারিয়ান ডাঃ সাফওয়ান নাবিল, ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন উদ্দিন চৌধুরী, ধরমন্ডল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফয়সল মোঃ জেবেল নুর, সমাজসেবক অলিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক রোগীকে মূখ ও দাঁতের সচেতনতামূলক পরামর্শ এবং চিকিৎসা সেবা ও টুথপেস্ট টুথব্রাশসহ দাঁত পরিচর্যার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:৩৬:১৩   ২৪৬ বার পঠিত  |