ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের সংবর্ধনা

দোহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের সংবর্ধনা


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫


দোহারে আদর্শ শিক্ষক ফেডারেশনের সংবর্ধনা

ঢাকা:“শিক্ষক বাঁচলে – শিক্ষা বাঁচবে” — এই সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন’, দোহার উপজেলা শাখার আয়োজিত এক বর্ণাঢ্য শিক্ষক সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠান।

শনিবার, ৩০ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দোহার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা, শিক্ষক মর্যাদা, নৈতিকতা ও ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে শিক্ষকের ভূমিকা নিয়ে নানা আলোচনা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ কোরবান আলী,
কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এবং সাবেক ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন,ব্যারিষ্টার নজরুল ইসলাম, ঢাকা-১ আসনে (বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত)এমপি প্রার্থী।

এ সময়ে তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষকরা জাতির কারিগর। তাদের হাতেই গড়ে ওঠে একটি সৎ, সভ্য ও নৈতিক সমাজ। শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবিক গুণাবলিও গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। জাতীয় নির্বাচনেও শিক্ষকদের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। কারণ একটি ভোটও জাতির ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখতে পারে। ভোট একটি পবিত্র আমানত — এটি যেন সুশাসন প্রতিষ্ঠায় ব্যবহৃত হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন অধ্যক্ষ ড. মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া, পরিচালক, ইসলামিক এডুকেশন সোসাইটি ড. যুবায়ের আহমেদ, সহকারী অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব টেনেসি, যুক্তরাষ্ট্র,
মোঃ তৌহিদ হোসেন, অধ্যক্ষ, সাভার মডেল কলেজ ও সভাপতি, আদর্শ শিক্ষক ফেডারেশন, ঢাকা জেলা, মোঃ কামরুল হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর, বিজিএমইএ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন,মোহাম্মদ ছিদ্দিকুর রহমান,অধ্যক্ষ, জয়পাড়া কলেজ ও সভাপতি, বাংলাদেশ আদর্শ কলেজ শিক্ষক পরিষদ, দোহার উপজেলা।
আদর্শ শিক্ষক ফেডারেশন, দোহার উপজেলা শাখা সাধারন-সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, এ.কে.এম. নুর-এ-আলম ঝিলু, সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও সমসাময়িক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ দেন।

এছাড়াও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষক সমাজকে সম্মান ও অংশগ্রহণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষা প্রশাসনের প্রতিনিধিগন, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:২৯:০৪   ১৭৯ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ