ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৩০ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মানববন্ধন

আলফাডাঙ্গায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মানববন্ধন


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫


আলফাডাঙ্গায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মানববন্ধন


ফরিদপুর:
আলফাডাঙ্গায় কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। হোমিওপ্যাথি বাঁচাও, দ্রুত কাউন্সিল গঠন করো, স্বাস্থ্য সেবার বৈষম্য নয়’ এ দাবিকে সামনে রেখে শনিবার সকালে কাজী সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের উদ্যোগে কলেজ প্রঙ্গণে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মনোয়ারা সালাম।
এসময় বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এ্যাসসিয়েশনের সভাপতি ডা. কে এম আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ডা.চঞ্চল কুমার বিশ্বাস, আলফাডাঙ্গা কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ সমীর কুমার বালা।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ডা. বিকাশ চন্দ্র মল্লিক, ডা.মফিজুর রহমান, ডা.প্রদীপ কুমার সরকার, ডা.বরুন কুমার দাশ, ডা.রফিকুল ইসলাম.ডা.গণেষ চন্দ্র ও ডা. সালমা আহম্মেদসহ স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসকসহ কলেজের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবন্ধনে বক্তরা বলেন, বিএমডিসি কর্তৃক হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্র মূলক অপপ্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য তীব্র প্রতিবাদ জানান। সকলের দাবি হোমিওপ্যাথিক চিকিৎসকগণের নিজস্ব আইন বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩ মেনে চলবে। যা মহান জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেজেট আকারে প্রকাশ হয়।

হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩ এর ২(১৩) উপধারা মতে হোমিওপ্যাথিক চিকিৎসক অর্থ এই আইনের অধীনে নিবন্ধিত একজন হোমিওপ্যাথিক ডাক্তার। বিএমডিসির আইনে হোমিওপ্যাথিক চিকিৎসা চলবে না। এসব বক্তরা হোমিওপ্যাথিক ডাক্তারদের অনন্ত পাঁচটি দাবি তুলে ধরেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫২:২৩   ২৫৬ বার পঠিত  |