ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫


লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ভোলা: লালমোহনে নিজ গ্রামের জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি ও সমমান কৃতী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়ে উৎসাহিত করেছে গ্রামবাসী। শনিবার লালমোহন নয়ানীগ্রামের স্থায়ী বাসিন্দাদের ১৮ জন শিক্ষার্থী এবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়ায় গ্রামবাসীদের পক্ষ থেকে সম্মাননতা ক্রেস্ট ও প্রশংসা সনদ তুলে দেওয়া হয়েছে। নয়ানী গ্রাম সমাজ কল্যাণ সমিতি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন নয়ানী গ্রামের বাসিন্দা লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল আজীজ শাহিন পাটোয়ারী। নয়ানী গ্রাম সমাজ কল্যাণ সমিতি’র উদ্যোক্তা শাহিনুল ইসলাম কবির হাওলাদারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবী, শিক্ষক, ব্যবসায়ী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, একটি গ্রাম সুন্দর করতে হলে মেধাবী প্রজন্ম তৈরি করতে হবে। মেধাবী প্রজন্মরাই সমাজ গঠনে মূল ভিত্তি গড়ে তুলবে। বিভিন্ন সময়ে মাদকের ছড়াছড়ি, সামাজিক অবক্ষয়, রাজনৈতিক সহিংসতা ইত্যাদি সমাজ থেকে নির্মূল করতে হলে গ্রামের প্রত্যেক সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিক হতে হবে। লালমোহন নয়ানী গ্রাম একটি ঐহিত্যবাহী গ্রাম। এই গ্রামে যেমন অনেক গুণি রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্ম হয়েছে, তেমনি ডাক্তার, শিক্ষকসহ সরকারি গুরুত্বপূর্ণ পদেও রয়েছে গ্রামের ব্যক্তিরা।

এসময় কৃতী শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে গ্রামের শিক্ষার্থীদের এভাবে সংবর্ধনা দিয়ে উৎসাহিত করায় আয়োজকদের ধন্যবাদ জানানো হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৫:৪৯   ২৭০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ