![]()
রংপুর:নীলফামারীতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১লা সেপ্টেম্বর) সকালে একটি বর্নাঢ্য র্যালী নীলফামারীর পিটিআই মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো সেখানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এতে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খালেদা জিয়ার ভাগ্নে জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিয়ান ইসলাম চৌধুরী তুহিন।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা তারেক রহমানের ৩১দফা তুলে ধরেন ও রমজানের আগেই নির্বাচনের দাবি জানান।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২৬:৪৬ ২০০ বার পঠিত | ● নীলফামারী ● প্রতিষ্ঠাবার্ষিকী ● বিএনপি