ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নীলফামারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


জেলা প্রতিনিধি ( নীলফামারী )
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫


নীলফামারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রংপুর:নীলফামারীতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১লা সেপ্টেম্বর) সকালে একটি বর্নাঢ্য র‌্যালী নীলফামারীর পিটিআই মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো সেখানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এতে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খালেদা জিয়ার ভাগ্নে জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিয়ান ইসলাম চৌধুরী তুহিন।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা তারেক রহমানের ৩১দফা তুলে ধরেন ও রমজানের আগেই নির্বাচনের দাবি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৬:৪৬   ২৬৩ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
উলিপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
উলিপুরে শ্রমিক হামিদুল হত্যার আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ডিমলায় কাঠের সাঁকো ভেঙ্গে পড়ে আহত জামায়াত নেতা-কর্মী



আর্কাইভ