ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগর ফান্দাউক বাজারের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নাসিরনগর ফান্দাউক বাজারের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


নাসির নগর,(ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫


নাসিরনগর ফান্দাউক বাজারের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারের ব্যবসায়ী হাজী আলম মিয়া(৫৮)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার ৩ সেপ্টেম্বর ভোর রাতে উপজেলার ফান্দাউক গ্ৰামের মুন্সী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হাজী আলম মিয়া (৫৮) নাসিরনগর উপজেলা ফান্দাউক গ্ৰামের মুন্সী পাড়ার ওয়ালী মিয়ার ছেলে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,২ সেপ্টেম্বর রাতে নিহত আলমের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘরের টিন কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা উক্ত ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। নিহত আলম ফান্দাউক বাজারের একজন সুপরিচিত ব্যবসায়ী, তার এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি চুরির ঘটনা হতে পারে, চুরির করার এক পর্যায়ে হয়তো ওনাকে হত্যা করে, তবে অপর একটি পক্ষ বলছে পারিবারিক ও পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তের পর হত্যার প্রকৃত রহস্য জানা যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৬:৩৬   ১৯০ বার পঠিত  |