ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে পৃথক ভাবে বিএনপি’র তিন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাউফলে পৃথক ভাবে বিএনপি’র তিন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫


বাউফলে পৃথক ভাবে বিএনপি’র তিন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পটুয়াখালী: বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র তিনটি গ্রুপ পৃথক পৃথক ভাবে শোভা যাত্রা, আনন্দ র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেছেন দলটি। গতকাল বুধবার র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দলটির নেতা কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

এতে বিকাল সাড়ে চারটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের নেতৃত্ব তার সমর্থিত নেতাকর্মীদের নিয়ে হাসপাতাল রোডস্থ বিএনপি কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এবং কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

অপর দিকে বিকাল সাড়ে পাঁচটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের নেতৃত্বে উপজেলা আহবায়ক,সদস্য সচিব ও পৌর কমিটিরননেতা কর্মীদের নিয়ে বর্ণাঢ্য রেলি নিয়ে বাউফল সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয় এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিকে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে তার অনুসারিদের নিয়ে বাসভবন ও দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে, গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল আতশবাজি উৎসবের আয়োজন করেন ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০২:২৫   ১৪৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ