ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় নিজেকে বিএনপি নেতা দাবী করে আ’লীগ ছাড়লো ইউপি সদস্য

সালথায় নিজেকে বিএনপি নেতা দাবী করে আ’লীগ ছাড়লো ইউপি সদস্য


সালথা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫


সালথায় নিজেকে বিএনপি নেতা দাবী করে আ’লীগ ছাড়লো ইউপি সদস্য

ফরিদপুর: সালথা উপজেলার আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা মো. নুরউদ্দিন মাতুব্বর ওরফে নুরু মাতুব্বর। তিনি গট্টি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য। আ’লীগের সময়কালে স্থানীয়ভাবে তিনি আ’লীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি একটি পক্ষের। বিভিন্ন সংবাদমাধ্যমেও আ’লীগ নেতা হিসেবে সংবাদ প্রকাশিত হয় তার বিরুদ্ধে। তবে নুরু মাতুব্বরের দাবি, ‘তিনি গট্টি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। কখনো আ’লীগের সঙ্গে যুক্ত ছিলেন না।’

এ সংক্রান্ত বিষয় খোলাসা করতে বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকালে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মাদ্রাসা গট্টি মোড়ে সংবাদ সম্মেলন করেন নুরু মাতুব্বর।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি ২০১৫ সাল পর্যন্ত বিএনপির কমিটি ছিলাম। সেখানে আমি গট্টি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছি। এরপর আওয়ামীলীগের চাপ অনেক হামলা-মামলার শিকার হয়েছি। আওয়ামীলীগের দেওয়া মিথ্যা মামলায় জেল খেটেছি। আমাকে চাপে ফেল তাদের গ্রাম্য দলে মিশতে বাধ্য করেছে। আমি কখনও আওয়ামীলীগের হইনি। বিএনপি’র সাবেক মহাসচিব মরহুর কে. এম. ওবায়দুর রহমানের একজন বিশ্বাস্ত কর্মী ছিলাম। তিনি আমার বাড়িতে অনেকবার এসেছেন, আমার মায়ের হাতের পিঠাপুলিও খেয়েছেন।

তিনি দাবি করেন, ‘একটি মহল আমাকে আওয়ামীলীগের নেতা বানিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যেমে এবং সমাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রচার করে আমাকে রাজনৈতিক ভাবে হেয়পতিপন্ন করার উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আপনাদের কাছে বিচার চাই।’

নুরু মাতুব্বর বলেন, ‘আমার আওয়ামীলীগের কোনো কমিটিতে নাম নেই, আর যদি আমার অজান্তে কোন কমিটিতে নাম থাকে আজ এ সংবাদ সম্মেলন থেকে তা আমি প্রত্যাহার করলাম।’

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- স্থানীয় বিএনপির কর্মী নুর আলম, ইউনুস মোল্লা, সাবান খান, ইসহাক মাতুব্বর, সায়েদ মীর, আফতার খান, শুকুর খান, পাজ্ঞু মাতুব্বর সহ কয়েক শত নেতাকর্মীবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৫:৪১   ২৩৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ