ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে গরু ও উপকরণ বিতরণ

কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে গরু ও উপকরণ বিতরণ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫


কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে গরু ও উপকরণ বিতরণ

গাজীপুর: কালীগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে গরু ও উপকরণের প্যাকেজ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ওই পরিবারের মাঝে গরু ও উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ১২৫ কেজি খাবার ও গোয়ালঘর নির্মাণের জন্য টিন ও খুটি দেয়া হয় সুফলভোগীদের।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা কুমারবাড়ি এলাকার তুলসী রানী পালকে ১টি বকনা, জাঙ্গালিয়া ইউনিয়নের আদি জাঙ্গালিয়া গ্রামের মানিক পালকে ১টি বকনা এবং একই ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের শেখর কুমার চন্দ্রকে ১ টি ষাড় গরু, তুমলিয়া ইউনিয়নের আড়াবান্দাখোলা গ্রামের জগো বর্মনকে ১ টি ষাড় গরু বিতরণ করে।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মোহাম্মদ মামুন মিয়া প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৯:৪১   ২২৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ