ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে বিএনপির তিন গ্রুপে পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিংগাইরে বিএনপির তিন গ্রুপে পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫


সিংগাইরে বিএনপির তিন গ্রুপে পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মানিকগঞ্জ: সিংগাইরে বিএনপি’র তিনটি গ্রুপের পৃথকভাবে নানা আয়োজনের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার( ৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি আয়োজনে সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির সদস্য ইঞ্জি.মো.মঈনুল ইসলাম খান শান্ত’র নেতৃত্বে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়। এ সময় এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় পৌর বিএনপি সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মো.রিয়াজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সাবেক সংসদ সদস্য ইঞ্জি মঈনুল ইসলাম খান শান্ত, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.আলাউদ্দিন,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শফিউদ্দিন প্রমুখ। এসময় ১১টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.বাবুল হোসেনের পরিচালনায় এ উপলক্ষে ১টি বর্নাঢ্য র্যালি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শেষ হয়।

এসময় বিভিন্ন ইউনিয়নের নেতৃত্বস্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। অপরদিকে,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠুর নেতৃত্বে উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো.সাইদুর রহমান সাগরের পরিচালনায় এ উপলক্ষে পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লা দেওয়ান প্লাজা থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করে পৌর এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সিংগাইর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয়,উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো.আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শরিফ খোকন,পৌর বিএনপির দপ্তর সম্পাদক মো.আতাউর রহমান আতা,কৃষকদলের সাধারণ মো.জহিরুল ইসলাম জহির, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো.ইলিয়াস হোসেন,পৌরসভার কৃষকদলের সাধারণ সম্পাদক মো.জাহাবুল ইসলাম প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৬:৪৭   ১২৯ বার পঠিত  |