ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » হাইকোর্টের রায় অমান্য করে সড়ক ইজারা দিলেন লালমোহন পৌর প্রশাসক

হাইকোর্টের রায় অমান্য করে সড়ক ইজারা দিলেন লালমোহন পৌর প্রশাসক


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫


হাইকোর্টের রায় অমান্য করে সড়ক ইজারা দিলেন লালমোহন পৌর প্রশাসক

ভোলা: হাইকোর্টের আদেশ, টার্মিনাল ছাড়া কোনও সড়ক/মহাসড়ক থেকে টোল উত্তোলন করা যাবেনা, তবুও ভোলার লালমোহনে আঞ্চলিক মহাসড়ক ইজারা দিয়েছেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ। ফলে টোল উত্তোলনের নামে সড়কে রীতিমতো চাঁদাবাজিসহ নানা বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
২০২২ সালের ২৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-৪৬৪০/২০২২ এর ২০২২ সালের ২১ এপ্রিলের আদেশ মোতাবেক টার্মিনাল ব্যতিরেকে কোনও সড়ক বা মহাসড়ক থেকে টোল উত্তোলন না করতে সব পৌর মেয়রদের নির্দেশ প্রদান করা হয়েছিল। এছাড়াও পৌর বিধানের ৯৮ ধারার ৭নং অনুচ্ছেদ অনুসারে শুধুমাত্র পৌরমেয়র নির্মিত টার্মিনাল ছাড়া পার্কিং ফির নামে টোল আদায় সম্পূর্ণ অবৈধ।
খোঁজ নিয়ে দেখা গেছে, লালমোহন পৌরসভা কর্তৃক নির্মিত কোনো পরিবহন টার্মিনাল/স্ট্যান্ড কিংবা নির্দিষ্ট কোনো পার্কিং এলাকা নেই।
এদিকে গত ২০ এপ্রিল ‘স্ট্যান্ড দিন, টোল নিন’ দাবিতে থানার মোড়ে মানববন্ধন করেছিল লালমোহন রেন্ট এ কার মালিক সমিতি। অভিযোগ উঠেছে, পরদিন তাদেরকে কয়েক দফায় মারধর করেছে ইজারাদারের লোকজন। অপরদিকে, অদৃশ্য স্ট্যান্ড ইজারার নামে চাঁদাবাজি বন্ধের জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট করায় আরেক যুবকের বাস কাউন্টার ভাঙচুর ও দখলেরও অভিযোগ উঠেছে। এসব হামলা পৌর প্রশাসকের ইশারায় হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এ বিষয়ে জানতে চাইলে তিনটি অদৃশ্য স্ট্যান্ডের নাম জানিয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. শাহ আজিজ বলেন, ইজারা বিজ্ঞপ্তিতে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মেনে কথাটি উল্লেখ করা হয়েছে।
এদিকে লালমোহনের পার্শ্ববর্তী দুই পৌরসভায় কোনো স্ট্যান্ড ইজারা দেয়া হয়নি। ফলে জনমনে প্রশ্ন, কী স্বার্থে হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়ক ইজারা দিলেন পৌর প্রশাসক? তা খতিয়ে দেখতে স্থানীয় সরকার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি কামনা করেছেন তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২০:৩৩   ১৯২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ