ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় লামিয়া হত্যা মামলায় প্রকৃত অপরাধী চিহ্নিতকরে নিরীহদের অব্যাহতির দাবি

কলাপাড়ায় লামিয়া হত্যা মামলায় প্রকৃত অপরাধী চিহ্নিতকরে নিরীহদের অব্যাহতির দাবি


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় লামিয়া হত্যা মামলায় প্রকৃত অপরাধী চিহ্নিতকরে নিরীহদের অব্যাহতির দাবি

পটুয়াখালী: কলাপাড়ায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে লামিয়া হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত এবং নিরীহ গ্রামবাসীদের মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

বুধবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবী করেন উপজেলার মঞ্জুপাড়া গ্রামের জায়েদা বেগম। এ সময় আ. হাকিম মৃধা, মাহাতাব গাজী, ছলেমান হাং, রেশমা বেগম, রিনা বেগম সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩০ জুন লামিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহ বাড়ির সামনে ঝুলিয়ে রাখা হয়। লামিয়ার মা হালিমা বেগমের সহযোগিতায় এই হত্যা হলেও এ মামলায় আসামী করা হয় পার্শ্ববর্তী ইউনিয়নের জয়নাল মৃধা, তাইফুর রহমান, সুজন, হাসানকে।

তিনি বলেন, পূর্ববিরোধকে কেন্দ্র করে প্রকৃত ঘটনা কে আড়াল করতে নিরীহ গ্রামবাসীদের হত্যা মামলায় আসামী করা হয়েছে।

জায়েদা বেগম দাবি করেন, হালিমা বেগমের অনৈতিক কর্মকান্ড তার মেয়ে লামিয়া দেখে ফেলায় শাহাদুল মাতুব্বর, বশার গাজী, সোহেল গাজী, হাবিব গাজী, আজগরদের সাথে পরামর্শ করে লামিয়াকে হত্যা করে নিরীহ মানুষের নামে মামলা দায়ের করে।

তিনি লামিয়া হত্যার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত এবং মামলার সঠিক তদন্তের জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন এবং নিরীহ গ্রামবাসীদের মামলা থেকে মুক্তির দাবি জানান।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:১৬:৩৩   ৪০৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ