![]()
ভোলা-৪ আসন: সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন, সকল গণতন্ত্র হত্যা করে বাপ-বেটি দেশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। সকল দল নিষিদ্ধ করে দিয়ে তার বাবা শেখ মুজিব একদলের বাকশাল কায়েম করেছে।
ঠিক একই ভাবে শেখ হাসিনা একই কায়দায় দেশ পরিচালনা করেছে। শেখ মুজিব ৩০ হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছে রক্ষী বাহিনী দিয়ে। ঠিক একই ভাবে শেখ হাসিনা আয়না ঘর বানিয়ে বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে।
বুধবার (০৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ৭ দিনের কর্মসূচির অংশ হিসাবে ভোলার চরফ্যাশনে বিএনপির নেতা কর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজিম উদ্দিন আলম বলেন, শেখ হাসিনা বলেছেন, ‘শেখের বেটি পালায় না। কিন্তু সে পালিয়ে গেছেন। এটাই বাস্তবতা। স্বৈরশাসনের কারনে জনগন তাকে প্রত্যাখান করেছে। এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
নাজিম উদ্দিন আরো বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দলই নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন সংগ্রামী প্লাটফর্ম। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন ফিরিয়ে আনার লড়াইয়ে দলটির প্রতিটি নেতা-কর্মীকে প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, আগামীদিনে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমরা মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই, দেশের উন্নয়ন নিশ্চিত করতে চাই।আগামী ২৬ সালের ফেব্রুয়ারিতে দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নির্বাচন নিয়ে কোনো কোনো মহল নানা ষড়যন্ত্র করছে। তাদের কঠোর হস্তে প্রতিহত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, যুব দলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল প্রমুখ।
কর্মসূচিতে উপজেল বিএনপি,যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল,ওলামাদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ০:১৭:৫২ ৩০৭ বার পঠিত | ● চরফ্যাসন ● নাজিম উদ্দিন আলম ● ভোলা ● সাবেক এমপি