ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র হত্যা করেছে:রুহুল কবির রিজভী

ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র হত্যা করেছে:রুহুল কবির রিজভী


মাহবুবুর রহমান টিপু, ( ঢাকা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫


ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র হত্যা করেছে:রুহুল কবির রিজভী

ঢাকা: বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছরে দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। এবার আমরা স্বতস্ফূর্ত ভোট দিতে চাই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই।
বুধবার ঢাকার দোহার উপজেলার কালেমা চত্বরে ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রিজভী আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন দলের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে। আমরা দীর্ঘদিন যাবৎ যেভাবে ভোট দিয়ে অভ্যস্থ, আমরা সেভাবেই ভোট দিবো। এবার সরাসরি ভোট হবে, নাকি আনুপাতিক হারে ভোট হবে সেটা আমরা বুঝি না। দেশের জনগণই জানে না আনুপাতিকের অর্থ কি? আমরা এতসব বুঝিনা। দেশে শেখ হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল! ভোট কেন্দ্রে ভোটার যেতে আগ্রহ হারিয়েছিল। আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে আনতে চাই।
তিনি বলেন, এই ঢাকা-১ আসনে আওয়ামীলীগের বিতর্কিত সংসদ নির্বাচনে খন্দকার আবু আশফাককে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছিল। কিন্তু ভোট হওয়ার আগেই তাকে গ্রেপ্তারের ষড়যন্ত্র করা হয়েছিল। তছনছ করা হয়েছিল গণতন্ত্র, ভোটাধিকার, কথা বলার অধিকার হারিয়েছিলাম আমরা।
বর্তমানে চলমান ডাকসু নির্বাচন নিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, গোপনে ছদ্মবেশে দলবদল করে অন্যদলে ঢুকে ষড়যন্ত্রের জাল বিছিয়ে পুনরায় সুযোগ বুঝে নিজের দলে ফিরে আসেন যারা! তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা কি ভালো মানুষের কাজ বলে? বিএনপি’র অনুসারী যারা সত্যের জন্য ন্যায়ের পথে, গণতন্ত্র ও আদর্শের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৬ বছর আপোষহীন লড়াই করেছে এবারের ডাকসু’র নির্বাচনে সেই জাতীয়তাবাদী ছাত্রদল আসবে? নাকি সুবিধাবাদীরা আসবে?
আজকে এখানে যারা উপস্থিতি আছেন, আপনারা ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বলবেন, যারা শেখ হাসিনার পাতানো ফাঁদে পা দেয়নি সেই জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেলে ভোট দিতে বলবেন। ছাত্রদল কখনোও আপোষ করতে জানে না। এরা সৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের আপোষহীনতার প্রতীক। তাই শিক্ষার্থী সবাইকে ছাত্রদলে ভোট দিতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীর মাধ্যমে আমরা প্রমাণ করব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের বহুদলীয় গণতন্ত্র কে ফিরিয়ে দিয়েছিলেন। কারন আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবার বার বার গণতন্ত্রকে হত্যা করেছে। হাসিনার বাবা বাকশাল কায়েম করেছে। সেখান থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ কারনেই তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ওয়াহিদুর রহমান বানী ও ডা.জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদ আউয়াল,ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান সালাহউদ্দিন বাবু, নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, দোহার উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মেছের, সহ-সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান,সাধারন-সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুস, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী প্রমুখ।
আলোচনা সভা শেষে জয়পাড়া কালেমা চত্বর থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জয়পাড়া থানার মোড় হতে করমআলীর মোড়ে গিয়ে শেষ হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১১:৫১   ২২২ বার পঠিত  |         







প্রধান সংবাদ থেকে আরও...


চলেন, যুদ্ধে যাই—বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৯৪
দোহারে ইট ভাটায় পুড়ছে কৃষকের স্বপ্ন, কাটছে ফসলী জমি
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী



আর্কাইভ