![]()
ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রী ইকবাল হোসেন বলেন, আমি আশুগঞ্জ থেকে উঠেছি কুমিল্লা যাবো। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পার হয়ে ট্রেন থেমে যায় পরে শুনি ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি।
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান বলেন, চট্রগ্রামগামী কর্ণফুলী ট্রেনের চ বগি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পার হওয়ার পরেই লাইনচ্যুত হয়। ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে অতি দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। কী কারণে লাইনচ্যুত হয়েছে সেটি তদন্তের পর বলা যাবে বলে জানান তিনি।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩৫:৪৮ ২৪৬ বার পঠিত | ● কর্ণফুলী এক্সপ্রেস ● ট্রেন লাইনচ্যুত ● ব্রাহ্মণবাড়ীয়া