ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোলায় ইমামকে হত্যার প্রতিবাদে লালমোহনে বিভোক্ষ মিছিল

ভোলায় ইমামকে হত্যার প্রতিবাদে লালমোহনে বিভোক্ষ মিছিল


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫


ভোলায় ইমামকে হত্যার প্রতিবাদে লালমোহনে বিভোক্ষ মিছিল

ভোলা: দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ভোলা সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতীব মাও. মো. আমিনুল হক নোমানীর নৃশংসভাবে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

রবিবার (০৭ সেপ্টেম্বর) সকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদ্রাসার বিভিন্ন বিষয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা শিক্ষক ও ছাত্রবৃন্দের আয়োজনে মানববন্ধনে বক্তব্যে রাখেন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও. মো. মোশাররফ হোসাইন, উপাধ্যক্ষ মাও. মো. বিন ইয়ামীন, হেড মুহাদ্দিস মাও. মো. আব্দুল হক, ছাত্র মো. আবদুর রহমান, মো. কায়কোবাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক আমিনুল হক নোমানী একজন আদর্শ শিক্ষক ও খতীব, বক্তা ছিলেন।

আগামীতে কোন শিক্ষক, সুশীল সমাজ কিংবা সাধারণ শিক্ষার্থীদের উপরে যেকোন ধরনের আক্রমণ ভোলাবাসী শক্ত হাতে দমন করবে। প্রশাসনের দৃষ্টি কামনা করে বক্তারা বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৩১:৩৮   ১৭০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ