ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ধানক্ষেত পড়েছিলো থেকে হাত-পা ও মাথাবিহীন লাশ,মেলেনি পরিচয়

ধানক্ষেত পড়েছিলো থেকে হাত-পা ও মাথাবিহীন লাশ,মেলেনি পরিচয়


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫


ধানক্ষেত পড়েছিলো থেকে হাত-পা ও মাথাবিহীন লাশ,মেলেনি পরিচয়

পটুয়াখালী: বাউফল উপজেলার ধানক্ষেত থেকে হাত-পা ও মাথাবিহীন অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। পটুয়াখালীর বাউফল উপজেলার ধানক্ষেত থেকে হাত-পা ও মাথাবিহীন অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের তেঁতুলিয়া নদী সংলগ্ন চরব্রেড গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে চরব্রেড গ্রামের কৃষিজমি থেকে হাত-পা ও মাথাবিহীন অজ্ঞাতনামা লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দা কবির হোসেন। পরে বাউফল থানা পুলিশকে খবর দেন।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলে গিয়ে দেখি শুধু দেহ আছে। হাত-পা ও মাথা নেই। আশপাশে খুঁজেও হাত-পা ও মাথা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করছি, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে দেহ এখানে ফেলে যায়। হাত-পা ও মাথা অন্য কোথাও ফেলা হয়েছে।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জামান বলেন, ‘লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই ব্যক্তির নাম-পরিচয় ও হাত-পা এবং মাথার সন্ধান চলছে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৪:৩৩   ১৪২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ