ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ড্রাফট »


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫


ভোলায় ঘরে ঢুকে মসজিদের ইমামকে
কুপিয়ে হত্যা

ভোলা প্রতিনিধি।

ভোলা শহরের উত্তর চরনোয়াবাদের নিজ বাড়িতে আমিনুল হক নোমানী নামের এক মাদরাসা শিক্ষককে কূপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার রাত সোয়া ৯টায় তাকে কূপিয়ে জখম করা হয়। রাত ১০ টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আমিনুল হক ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ পরিষদ মসজিদের খতিব ছিলেন। তার পিতার নাম মাওলানা এনামুল হক।
পুলিশ ও সহ স্থানীয়রা জানান, শনিবার রাত সোয়া ৯টায় আমিনুল হককে তার নিজ ঘরের মধ্যে কূপিয়ে যখম রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।এসময় আমিনুলের ডাক চিৎকার শুনে প্রতিবেশি এক নারী এসে দেখেন বাড়ির সামনের গেট বন্ধ পেয়ে এলাকার লোকজনকে ডেকে আনে। রক্তাক্ত জখম আমিনুলকে উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় বাড়িতে নিহতের পরিবারের কেউ ছিল না।
এদিকে আমিনুল হকের মৃত্যুর খরবে বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী হাসপাতালে ছুটি আসে। বিচার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। আলেম ওলামারা হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সদর রোড কে. জাহান মার্কেটের সামনে সমাবেশ করেন।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) আবু শাহদাৎ মো. হাচনাইন পারভেজ নিহতের বিষয় নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশ অভিযান শুরু করেছে।

জুলফিকার মাহামুদ নিয়াজ

ভোলা প্রতিনিধি

বাংলাদেশ সময়: ১৪:১৭:৪৬   ১৫৬ বার পঠিত  |







ড্রাফট থেকে আরও...


● দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
● হঠাৎ বিচ্ছেদের গুঞ্জন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর
● সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
● লালমোহন কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, সাড়ে ৩ লাখ টাকার মালামাল খোয়া
● আলফাডাঙ্গায় জাতীয় শিক্ষা পদক প্রতিযোগীতা



আর্কাইভ