ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০

বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০


মুকুল কুমার বসু ,বোয়ালমারী( ফরিদপুর )
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫


বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০


ফরিদপুর:
বোয়ালমারী উপজেলা পৌরসদরে পাগলা ঘোড়ার কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন। ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে তাকেই কামড়াচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে হঠাৎ করে আতংক ছড়িয়ে পড়েছে।

রবিবার(৭ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়াও গত দুইদিনে পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়াটির কামড়ে ও লাথিতে অন্তত বিশ জনের মতো আহত হন। এছাড়া আহত অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজন হলেন, উপজেলার পৌর সদরের বাসিন্দা কাজী হাসান ফিরোজ(৬০),আতাউর রহমান(৫৫), মোঃ সিদ্দিক,(৪৫), শহিদুল(২৫),মনিরা বেগম(৩৬),আলেয়া বেগম(৩৪)। বাকিদের প্রাথমিকভাবে নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এছাড়াও অনেকেই বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। পৌর সদরের কলেজ রোড এলাকার বাসিন্দা ইদ্রিস বাকের বলেন, গত দুই দিনে হঠাৎ করে মহিলা-পুরুষসহ বেশ কয়েকজন ঘোড়ার কামড়ে আহত হন।

আজ সকালে পাগলা ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পৌরসভার আঁধারকোঠা মহল্লার বাসিন্দা মোঃ নিজাম উদ্দিন খান বলেন, পৌর সদরের বিভিন্ন স্থানে গত দুই দিনে মহিলাসহ কমপক্ষে ২০ থেকে ২৫ জন আহত হন। পাগলা ঘোড়াটি সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। ধারনা করা হচ্ছে ঘোড়াটিকে কোন পাগলা কুকুর কামড়ানোর পর ঘোড়াটিও পাগলের মতো আচরণ করছে আর সামনে কাউকে পেলেই কামড়াচ্ছে।
ঘোড়ার কামড়ে মারাত্মক আহত কাজী হাসান ফিরোজ বলেন, সকালে হাঁটার জন্য রেলস্টেশনে যাচ্ছিলাম। পথিমধ্যে চৌরাস্তায় পৌঁছালে একটি পাগলা ঘোড়া দৌড়ে এসে কিছু বুঝে ওঠার আগেই পিছনের কোমড়ে কামড় দেয়। তাৎক্ষণিক লোকজন এসে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে এখন বাড়িতে আছি। তবে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। আমার জানা মতে আজ সকালেই কমপক্ষে ছয় জন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোর্শেদ আলম বলেন, সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। আহতদের ব্যাথানাশক ঔষধ ও টিটিনাস ইনজেকশন দেওয়া হয়েছে। আহতদের ভাষ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে ঘোড়াটিকে কোন পাগলা কুকুড় কামড়িয়েছে। যার কারনে ঘোড়াটি এমন আচরণ করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:৪৬:৫৪   ৩৮৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ