ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোলায় মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা

ভোলায় মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা


জেলা প্রতিনিধি ( ভোলা )
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫


ভোলায় মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা

ভোলা: উত্তর চরনোয়াবাদের নিজ বাড়িতে আমিনুল হক নোমানী নামের এক মাদরাসা শিক্ষককে কূপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার রাত সোয়া ৯টায় তাকে কূপিয়ে জখম করা হয়। রাত ১০ টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আমিনুল হক ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ পরিষদ মসজিদের খতিব ছিলেন। তার পিতার নাম মাওলানা এনামুল হক।
পুলিশ ও সহ স্থানীয়রা জানান, শনিবার রাত সোয়া ৯টায় আমিনুল হককে তার নিজ ঘরের মধ্যে কূপিয়ে যখম রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।এসময় আমিনুলের ডাক চিৎকার শুনে প্রতিবেশি এক নারী এসে দেখেন বাড়ির সামনের গেট বন্ধ পেয়ে এলাকার লোকজনকে ডেকে আনে। রক্তাক্ত জখম আমিনুলকে উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় বাড়িতে নিহতের পরিবারের কেউ ছিল না।
এদিকে আমিনুল হকের মৃত্যুর খরবে বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী হাসপাতালে ছুটি আসে। বিচার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। আলেম ওলামারা হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সদর রোড কে. জাহান মার্কেটের সামনে সমাবেশ করেন।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) আবু শাহদাৎ মো. হাচনাইন পারভেজ নিহতের বিষয় নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশ অভিযান শুরু করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:৩৮:২২   ৩৮০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
● আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
● কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা



আর্কাইভ