ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত

মধ্যনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫


মধ্যনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত

সুনামগঞ্জ: মধ্যনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জনাব উজ্জ্বল রায়ের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সুধী সমাজ ও সাংবাদিকবৃন্দ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন থানা মসজিদের ইমাম মাওলানা সাইকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সহসভাপতি আনোয়ার হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, বাংলাদেশ জামায়াতে ইসলামী চামড়দানি ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, চামড়দানি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব, উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ ও সাধারণ সম্পাদক আল আমীন তালুকদার। এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন ও এসআই আলমগীর কবির উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, হযরত মোহাম্মদ (সা.) ছিলেন বিশ্বমানবতার মুক্তির দূত ও উত্তম চরিত্রের অধিকারী। তিনি মানুষকে অন্ধকার থেকে আলোকিত জীবনের পথে পরিচালিত করেছেন। ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে তাঁর আদর্শ অনুসরণ করলে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি লাভ সম্ভব।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪০:৩৩   ১৮৮ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ