ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » রাজশাহী » শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫


শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

পাবনা: চাটমোহর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যাণয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
রোববার বিকেল ৪টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৪/২৫ অর্থবছরের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ প্রকল্পের আওতায় ৬ জন শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক কাজী রবিউল ইসলাম, আব্দুল হামিদ, শমসের আলী, লুৎফুন্নেছা কাকলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:৫২:০২   ২৭৩ বার পঠিত  |