ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫


বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

পাবনা: ভাঙ্গুড়ায় বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাকি বিল্লাহকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে পৌরসভার ভাঙ্গুড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকি বিল্লাহ ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র। তার বাড়ি উপজেলার পাথরঘাটা গ্রামে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা বাকি বিল্লাহ বেশ কিছুদিন পালিয়ে ছিলেন। পরে এলাকায় এসে গোপনে দলীয় কার্যক্রম চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি মামলা রয়েছে বলে জানা গেছে।
ওসি জানান, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৮:৫১   ৪১৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ