![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে রাস্তায় ছিনতাই করার সময় গনপিটুনিতে আয়নাল হোসেন (৪২)নামের এক আন্তঃজেলা ডাকাত সদস্য নিহত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আয়নাল প্রভাকরদী গ্রামের মাহি মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে প্রভাকরদী এলাকায় একটি অটোতে ছিনতাইয়ের চেস্টা করে ৫/৬ জনের একদল ডাকাত। ঘটনার সময় অটোতে থাকা যাত্রীদের আর্তচিৎকারে আশে-পাশের মানুষ ছুটে এসে। এই সময় সকল ডাকাতরা পালিয়ে গেলেও আয়নাল জনতার হাতে আটক হয়। এতে উত্তেজিত জনতা গনপিটুনি দিলে ঘটনাস্থলেই আয়নাল ডাকাত নিহত হয়। জনতা ইট দিয়ে আয়নালের মাথা থেতলিয়ে দিয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, আমরা খবর পাই। জনতা একজন ডাকাত আটক করেছে। আমরা ঘটনাস্থলে আসার পূর্বে সাধারণ জনতা তাকে গনপিটুনি দিয়ে মেরে ফেলে। তবে আয়নালের নামে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৩৭:৩৬ ২৩০ বার পঠিত | ● আড়াইহাজার ● ডাকাত ● নিহত