ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

চাটমোহরে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫


চাটমোহরে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর


পাবনা:
চাটমোহরে সাপের কামড়ে শিকদার হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ৫টায় উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মহসিন আলীর ছেলে। এরআগে শিশুটিকে সাপে কাটার পর স্থানীয় ওঝার কাছে নিয়ে যান স্বজনরা। সন্ধ্যার পর হাসাপাতালে নিয়ে আসার সময় মারা যায় শিশুটি।
জানা গেছে, বাড়ির পাশের একটি বাগানে সোমবার বিকেলে সমবয়সীদের সাথে ক্রিকেট খেলছিল শিকদার হোসেন নামের ওই শিশুটি। এ সময় বল আনতে জঙ্গলের মধ্যে গেলে শিশুটির পায়ে সাপে দংশন করে । পরে পরিবারের লোকজন জানতে পেরে শিশুটিকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। সেখানে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় বিষ নামাতে ব্যর্থ হয়ে হাসপাতালে নিয়ে যেতে বলেন ওই ওঝা। পরে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় সন্ধ্যা ৭টার দিকে পথেই মারা যান শিকদার হোসেন নামের ওই শিশুটি।

চাটমোহর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সারোয়ার আহমেদ সোহাগ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। হাসপাতালে সাপে কাটার ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে আছে। অথচ ওঝার কাছে নিয়ে যাওয়ার কারণে অকালে প্রাণ গেল শিশুটির। এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৩:১৯   ৩৬১ বার পঠিত  |            







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ