ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » বিএনপি ও যুবলীগ নেতার সঙ্গে ওসির গোপন বৈঠকের ছবি ভাইরাল

বিএনপি ও যুবলীগ নেতার সঙ্গে ওসির গোপন বৈঠকের ছবি ভাইরাল


মুকুল কুমার বসু ,বোয়ালমারী( ফরিদপুর )
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫


বিএনপি ও যুবলীগ নেতার সঙ্গে ওসির গোপন বৈঠকের ছবি ভাইরাল

ফরিদপুর: বিএনপি ও যুবলীগ নেতার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ উঠেছে ফরিদপুরের আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলমের বিরুদ্ধে। ইতিমধ্যে বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি প্রকাশিত হওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, গত ৮ সেপ্টেম্বর আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহজালাল আলমের সঙ্গে এক গোপন বৈঠকে মিলিত হন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস ও আওয়ামী লীগের সাবেক প্রয়াত সংসদ সদস্য মনজুর হোসেনের ব্যক্তিগত সহকারী এবং উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. সাইফুল্লাহ। থানায় ওসির রুমে এ গোপন বৈঠক করেন তারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হওয়া এই ছবি গত দু’দিন ধরে ফেসবুকে ভাইরাল হওয়ায় এ নিয়ে বিভিন্ন মহলে নানা ধরণের মুখরোচক আলোচনা শুরু হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, যেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে পাওয়া নতুন স্বাধীনতার পর ওসির সঙ্গে যুবলীগ নেতার গোপন বৈঠক আমাদের জন্য হতাশার এবং লজ্জাকর।

তবে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন, ‘আমি থানায় কোন যুবলীগ নেতাকে সাথে নিয়ে যায়নি। আমি একাই থানায় গিয়েছিলাম। পরে ওই যুবলীগ নেতা থানায় কি জন্য এসেছে তা আমার জানা নেই।এ বিষয়ে

উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. সাইফুল্লাহ বলেন, দিনের বেলায় আবার কিসের গোপন বৈঠক। প্রতিপক্ষরা ষড়যন্ত্রমূলক ভাবে আমাকে ফাঁসাতে অপপ্রচার করছে।

জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, ‘থানায় যে কেউ সেবা নিতে আসতে পারে। এখানে গোপন বৈঠকের কিছু নেই। তিনি যে যুবলীগ নেতা তা আমার জানা ছিলো না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৬:৪০   ১৪৩ বার পঠিত  |