ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ডে উদযাপন

কাউখালীতে ৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ডে উদযাপন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫


কাউখালীতে ৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ডে উদযাপন

পিরোজপুর: কাউখালীতে মঙ্গলবার উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষার্থীদের মা ও অভিভাবকরা একত্র হয়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্কুল ডে উদযাপন করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচির ভিতরে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

এ উপলক্ষে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ডে উদযাপন অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউআরসি কর্মকর্তা মোঃ লুৎফর রহমান। এ সময় বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি নাজমুন নাহার, আবুল কালাম, লাবিন প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাবিবুল্লাহ ফকির। শিক্ষার্থীরা তাদের পছন্দের পোশাক পরিধান করে বিদ্যালয়ে এসে বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করে এবং তাদের পছন্দের খাবার খেয়ে আনন্দ অনুভব করেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ২২:০১:৫৯   ২৭৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ