ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে তিন শহীদদের স্মরণে বিএনপি’র দোয়া ও আলোচনা সভা

লালমোহনে তিন শহীদদের স্মরণে বিএনপি’র দোয়া ও আলোচনা সভা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫


লালমোহনে তিন শহীদদের স্মরণে বিএনপি’র দোয়া ও আলোচনা সভা

 ভোলা: লালমোহনে বিশিষ্ট খেলোয়াড় শহীদ মুকুল, কলেজ ছাত্রদলের নেতা শহীদ আলামিন ও শহীদ নসু এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিএনপি’র উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে (১০ সেপ্টম্বর) লালমোহন উপজেলা বিএনপি’র কার্যালয়ে উপজেলা, পৌরসভা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন পৌরসভা বিএনপি’র সভাপতি সাদেক মিয়া জান্টুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপি সভাপতি মো. জাফর ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, মো. শফিউল্লাহ হাওলাদার, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল আজিজ শাহিন পাটওয়ারী। পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল করিম শাহিন, পৌরসভা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমজাদ খান জুলহাসসহ উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ।
আলোচনা সভায় আলোচকগণ শহীদদের আত্মত্যাগ ও আদর্শ নিয়ে স্মৃতি চারন করে বলেন, ২০০১ সালের ১০ সেপ্টম্বর লালমোহন মোল্লা জামে মসজিদে পুলিশ জুতা নিয়ে প্রবেশ করলে, পুলিশকে মসজিদের পবিত্রতা রক্ষায় জুতা নিয়ে প্রবেশে বাঁধা প্রদান করায় পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয় মুকুল, আলামিন এবং নসু।
এসময় তাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এর পূর্বে সকাল সাড়ে ৯টায় শহীদ মুকুল, আলামিন ও নসু এর কবর জিয়ারত করেন লালমোহন উপজেলা বিএনপি এর নেতাকর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৭:৫৩   ২৮৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ