![]()
টাঙ্গাইল: নাশকতা মামলার আসামী ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম (৪৭) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার শানকবয়ড়া গ্রামের আখছের মুন্সীর ছেলে।
ভূঞাপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ) পুলিশের একটি দল গভীর রাতে অভিযান
চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় ভূঞাপুর থানা পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর ) গ্রেফতারকৃত শরিফুল ইসলামকে টাঙ্গাইল সদর থানায় প্রেরণ করা হয়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর থানার নাশকতা মামলার আসামী শরিফুল ইসলামকে গ্রেফতার করে টাঙ্গাইল সদর থানায় প্রেরণ করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:০৩:১৬ ৫৩৮ বার পঠিত | ● গ্রেফতার ● ছাত্রলীগ ● নেতা ● ভূঞাপুর