ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » নির্বাচন সুষ্ঠু না হলে অর্জন বলতে কিছুই থাকবে না: সালাহউদ্দিন আহমদ

নির্বাচন সুষ্ঠু না হলে অর্জন বলতে কিছুই থাকবে না: সালাহউদ্দিন আহমদ


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫


নির্বাচন সুষ্ঠু না হলে অর্জন বলতে কিছুই থাকবে না: সালাহউদ্দিন আহমদ

আগামী নির্বাচনের আয়োজন সুষ্ঠু না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই জাতির জন্য বড় চ্যালেঞ্জ। আমি মনে করি, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে সে অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও নিজেদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে হয়তো বা এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি জানিয়ে তিনি বলেন, ‘সময় আছে, আশা করি এর মধ্যেই আমরা আলোচনার করে ঐকমত্যে পৌঁছাতে পারব।’

নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে পরে সংশোধিত সংবিধান আদালতে চ্যালেঞ্জ হতে পারে।’

শতাধিক সংস্কারের প্রস্তাব রয়েছে, সব রাজনৈতিক দল হয়তো বা সব বিষয়ে একমত হতে পারবে না জানিয়ে তিনি বলেন, ‘দেশের ও গণতন্ত্রের স্বার্থে আমরা একটা সমঝোতায় পৌঁছাতে পারব বলে আশা করছি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৯:০৫   ২৫৮ বার পঠিত  | ●   ●   ●







জাতীয় থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ
● জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
● সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত



আর্কাইভ