ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বাবাকে হত্যার দায় স্বীকার করলো ছেলে

বাবাকে হত্যার দায় স্বীকার করলো ছেলে


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫


বাবাকে হত্যার দায় স্বীকার করলো ছেলে

ব্রাহ্মণবাড়ীয়া: নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের মুন্সি পাড়ায় ব্যবসায়ী হাজী আলম মিয়ার হত্যার রহস্য উন্মোচন। ছেলের হাতে পিতা খুনের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার ১০ সেপ্টেম্বর সকালে উপজেলার ফান্দাউক এলাকায় পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন( পি বি আই) এর একটি চৌকস দল হাজী আলম মিয়ার ছেলে ফাহাদ আহমেদ মাহমুদুলকে তার দোকান থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে মাহমুদুল তার পিতা হত্যার দায় স্বীকার করে।

তার দেয়া তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সকালে তার বাড়ীর পাশে মিলাদ মিয়ার পুকুর থেকে হত্যায় ব্যবহৃত আনুমানিক ৩ ফুট লম্বা একটি এস এস পাইব উদ্ধার করে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন ( পি বি আই) দলের জেলা পরিদর্শক মোঃ জালাল উদ্দীন।
স্থানীয় বাসিন্দা মোঃ জাহের উদ্দিন বলেন, এই হত্যা সংগঠিত হওয়ার পর থেকেই আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আমরা এই খুনীর সর্বোচ্চ শাস্তির দাবী জানাই।
এই খুনের ঘটনায় এলাকা জুড়ে বইছে নিন্দার ঝড়।
উল্লেখ্য যে, গত ৩ সেপ্টেম্বর নাসির নগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের মুন্সি পাড়ায় নিজ ঘরে হত্যা করা হয় ব্যবসায়ী হাজী আলম মিয়াকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৪:৫৮   ২৫৩ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ