ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে আমড়া গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

কাউখালীতে আমড়া গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫


কাউখালীতে আমড়া গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

পিরোজপুর: কাউখালীতে আমড়া গাছ থেকে পড়ে আমড়া ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার আমরাজুরী ইউনিয়নের আশোয়া গ্রামের মকবুল শেখের ছেলে আমড়া ব্যবসায়ী ইলিয়াস শেখ (৫০) পশ্চিম আমরাজুরী গ্রামে আমড়া গাছে উঠে আমড়া পারার সময় হঠাৎ অসাবধানতা বসত গাছ থেকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলার পার্শ্ববতী স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, গাছ থেকে পডে আমড়া ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে।অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৬:৪০   ৬৪ বার পঠিত  |