ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় যুবদলের আহ্বায়ককে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

আলফাডাঙ্গায় যুবদলের আহ্বায়ককে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন


মো.ইকবাল হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫


আলফাডাঙ্গায় যুবদলের আহ্বায়ককে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

ফরিদপুর: আলফাডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্যাকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দিয়ে তাকে বহিষ্কারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন বানা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার রাতে আলফাডাঙ্গা সদর বাজারে বিএনপির নেতা খসবরু রহমান খোকনের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাদী রতন।
লিখিত বক্তব্য হাদী রতন বলেন, গত ৯ সেপ্টেম্বর আলফাডাঙ্গা থানা গোলঘরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্যা একটি পক্ষকে সামর্থন দিয়ে শালিস বাণিজ্য চেষ্টা করলে উপস্থিত লোকজনের হাতে গণধোলাইয়ের স্বীকার হয়েছেন।
হাদী রতন আরও বলেন, শাহিন মোল্যা আওয়ামী লীগের আমলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানা ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জিল্লু মিয়ার পক্ষে কাজ করেন। এসময় জিল্লুর ক্ষমতার দাপটে অনেক বিএনপির নেতাকর্মীর ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছেন। পুলিশকে দিয়ে অনেক ব্যক্তিকে হয়রানি পর্যন্ত করেছে। ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শাহিন মোল্যা জিল্লুকে ছেড়ে সুযোগ-সন্ধানী শাহিন মোল্যা যুবদলের আহ্বায়ক হয়ে বিভিন্ন অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করছে।
এসময় সংবাদ অনেক নেতাকর্মীর ভাষ্য শাহিন মোল্যা একজন ভূমিদস্যু, সন্ত্রাস, জমি জালিয়াতি, শালিস বাণিজ্যকারী দাবি করে দলথেকে বহিষ্কারের জন্য যুবদলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান, বানা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিমায়েত হোসেন মৃধা, সাবেক প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আলামিন ইসলাম নাজমুল প্রমুখ।
সংবাদ সম্মেলনের অভিযোগের বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্যা বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করা হয়েছে। প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে সম্পূর্ণ বানোয়াট অভিযোগ তুলেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৯:৪২   ১৪৪ বার পঠিত  |