ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে তিন কেজি গাঁজাসহ আমিরুল মাতুব্বর গ্রেপ্তার

আমতলীতে তিন কেজি গাঁজাসহ আমিরুল মাতুব্বর গ্রেপ্তার


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫


আমতলীতে তিন কেজি গাঁজাসহ আমিরুল মাতুব্বর গ্রেপ্তার

বরগুনা: আমতলীতে তিন কেজি গাঁজাসহ আমিরুল মাতুব্বর (৩৫) নামে এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার সময় অভিযান পরিচালনা করে গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে। এ সময় তার সাথে থাকা একটি ব্যাগ তল্লাশী করে তার মধ্যে থেকে পলিথিনে মোরানো তিন কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মস্তফা মাতুব্বরের ছেলে মাদক সম্রাট আমিরুল মাতুব্বর একজন চিহ্নিত মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে সে মাদক বিক্রির সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার একদল পুলিশ বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার সময় আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে অভিযান পরিচালনা করে আমিরুলকে আটক করে। এসময় তার ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোরানো ৩টি প্যাকেট থেকে ৩ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

এঘটনায় আমিরুলের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর বৃহস্পতিবার দুপুরে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করে পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ প্রদান করেন। পুলিশ জানায় আমিরুল আমতলী উপজেলায় সবার নিকট মাদক সম্রাট হিসেবে পরিচিত। এর আগেও সে ৫কেজি গাঁজাসহ আটক হয়ে জেল খাটে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, আমিরুল মাতুব্বর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী । এর আগে সে একাধিকবার মাদক নিয়ে ধরা পড়েছে। বৃহস্পতিবার সকালে তাকে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৫:০৯   ৩০৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ